ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,  ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় ১৩ গুণী সাংবাদিককে সম্মাননা ও অর্থসহায়তা প্রদান চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট সাশ্রয়ী এইচআইভি প্রতিরোধী ইনজেকশন পৌঁছচ্ছে আফ্রিকায় কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের ড্রোন হামলা, তদন্তে ধোঁয়াশা গঙ্গার পানি চুক্তি নিয়ে দুবার চিঠিতেও সাড়া মেলেনি: পানিসম্পদমন্ত্রী ডিভোর্স হয়নি আমাদের, মান-অভিমান থেকেই আলাদা: ন্যান্সি বিদেশে কর্মীদের আচরণেই নির্ভর করবে দেশের ভাবমূর্তি: প্রধানমন্ত্রী ১ হাজার ৯০৮ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে সরকার জিয়াউল আহসানের ফাঁসি ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি রাষ্ট্রপক্ষের ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ সময় : ৪:০৪ পিএম

নাটোর প্রতিনিধি

রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলা এবং দেশের অর্থনীতিতে এ খাতের অবদান বাড়ানোর লক্ষ্য নিয়ে নাটোরের সিংড়ায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রাণিসম্পদের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম। তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।


এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আঞ্জুম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার।


এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। পরিকল্পিতভাবে খামার পরিচালনা, পশুর স্বাস্থ্য সুরক্ষা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।


বক্তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশু পালন, রোগ প্রতিরোধ এবং মানসম্মত উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।


জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে খামারি ও সাধারণ মানুষের মধ্যে প্রাণিসম্পদ পালনের আধুনিক পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।


অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারি দপ্তর, খামারি ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।


এ সম্পর্কিত আরো খবর