ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,  ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার জন্য ছোট্ট তুবার আকুতি: ভাইরাল সেই ঘটনার পেছনের গল্প পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি মেলেনি, আটকে গেল রূপপুরের জ্বালানি যুদ্ধের আতঙ্ক মাথায় নিয়েই নতুন শিক্ষাবর্ষে ফিরল ইরানি শিশুরা দক্ষিণ আফ্রিকার একুরহুলেনি এলাকায় দুই মাসে ১১ নারীর মরদেহ উদ্ধার ইউরোপে নাশকতার বড় পরিকল্পনা করছে রাশিয়া: ইইউ সতর্কতা দুই দফা মার্কিন হামলা থেকে যেভাবে বাঁচলেন মোজতাবা হরমুজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৮ মার্কিন মেরিন সেনা আহত মিয়ানমার সেনার বিমান হামলায় রক্তাক্ত রাখাইন, নিহত ৩৩ ও আহত ৩৬ আরব সাগর থেকেও শত্রু বাহিনীকে হটিয়ে দেওয়া হবে: খামেনি সাবেক বাণিজ্য মেলার মাঠে তল্লাশি, ২০টির বেশি বিস্ফোরক উদ্ধার

রায়পুরে জংশন বাদ দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:২২ পিএম

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্পে শহরবাসীর জন্য কোনো জংশন না রাখার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে উত্তাল হয়ে উঠেছে সিরাজগঞ্জ। প্রকল্পটিতে সিরাজগঞ্জ শহরকে সম্পূর্ণ রেলবঞ্চিত করার পাঁয়তারার অভিযোগ তুলে অবিলম্বে রায়পুরে জংশন চালুর এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন’ কমিটি। সোমবার সকালে শহরের প্রধান সড়কে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের মুজিব রোডস্থ মওলানা ভাসানী ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কলেজটির শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন। আন্দোলনকারীদের স্পষ্ট কথা, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ফলেই মূলত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে, অথচ খোদ সিরাজগঞ্জের মানুষই যদি এই রেলসেবা বা জংশনের সুবিধা থেকে বঞ্চিত হয়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মানববন্ধন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, প্রস্তাবিত ওই রেল প্রকল্পে সিরাজগঞ্জ শহরের রায়পুরে কোনো জংশন রাখা হয়নি। এর ফলে জেলার মূল শহরের মানুষ এই ট্রেন যোগাযোগের সুফল থেকে পুরোপুরি বঞ্চিত হবে, যা স্থানীয়বাসীর সঙ্গে একধরনের বৈষম্যমূলক আচরণ। অবিলম্বে এই ত্রুটিপূর্ণ পরিকল্পনা সংশোধন করে রায়পুরে রেল জংশন অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে ও বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন রেল বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, তারিকুজ্জামান টরিক এবং মওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষক ডা. র ম রাজ্জাক। এ সময় মওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষকগণসহ এলাকার শত শত সচেতন নাগরিক উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়াতে এবং সিরাজগঞ্জবাসীর নায্য অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



এ সম্পর্কিত আরো খবর