ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,  ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার জন্য ছোট্ট তুবার আকুতি: ভাইরাল সেই ঘটনার পেছনের গল্প পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি মেলেনি, আটকে গেল রূপপুরের জ্বালানি যুদ্ধের আতঙ্ক মাথায় নিয়েই নতুন শিক্ষাবর্ষে ফিরল ইরানি শিশুরা দক্ষিণ আফ্রিকার একুরহুলেনি এলাকায় দুই মাসে ১১ নারীর মরদেহ উদ্ধার ইউরোপে নাশকতার বড় পরিকল্পনা করছে রাশিয়া: ইইউ সতর্কতা দুই দফা মার্কিন হামলা থেকে যেভাবে বাঁচলেন মোজতাবা হরমুজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৮ মার্কিন মেরিন সেনা আহত মিয়ানমার সেনার বিমান হামলায় রক্তাক্ত রাখাইন, নিহত ৩৩ ও আহত ৩৬ আরব সাগর থেকেও শত্রু বাহিনীকে হটিয়ে দেওয়া হবে: খামেনি সাবেক বাণিজ্য মেলার মাঠে তল্লাশি, ২০টির বেশি বিস্ফোরক উদ্ধার

চরভদ্রাসনে পদ্মা নদীতে দেশীয় অস্ত্র নিয়ে টিকটক ভিডিও, মহড়ার অভিযোগ


  • আপলোড সময় : সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:৩৭ পিএম

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে দেশীয় অস্ত্র নিয়ে টিকটক ভিডিও বানিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের হাতে দেশীয় অস্ত্র সদৃশ বস্তু দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে থাকা দুই যুবকের মধ্যে একজনের বাড়ি উপজেলার জাকিরের সুরা ভাঙা মাথা এলাকায় এবং অপরজনের বাড়ি চরাঞ্চলে। তবে তিনি বর্তমানে এমপি ডাঙ্গি এলাকায় বসবাস করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।


ভিডিওতে পদ্মা নদীর মধ্যে নৌকায় অবস্থান করে অস্ত্র হাতে নিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ও মহড়া দিতে দেখা যায় তাদের। ভিডিওটি টিকটকে প্রকাশের পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে।


স্থানীয়দের অভিযোগ, এ ধরনের অস্ত্র প্রদর্শন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করা তরুণদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে এবং অপরাধপ্রবণতাকে উৎসাহিত করার আশঙ্কা রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। ভিডিওটির সত্যতা, অস্ত্রগুলো আসল নাকি অন্য কোনো বস্তু এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও উদ্দেশ্য কী—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার দাবি উঠেছে।


স্থানীয়দের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শনের এমন ঘটনায় দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে এলাকায় নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।


এ সম্পর্কিত আরো খবর